রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে প্রকাশে যুবককে ছুরিকাঘাতে হত্যা

0
103
পূর্ব শত্রুতার জেরে প্রকাশে যুবককে ছুরিকাঘাতে নিহত মো. সাব্বির / ছবি - এই বাংলা

রাজশাহী ব্যুরো :

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে দিনদুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে মোঃ সাব্বির (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শাহিন ইসলামের ছেলে এবং নগরীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মোঃ জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। জমি বিক্রিকে কেন্দ্র করে জাসন ক্ষুব্ধ ছিলেন। এর জেরে মঙ্গলবার শাহিন ইসলামকে মারধর করেন তিনি। পরদিন বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে পেয়ে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here