হাটহাজারীতে নাশকতা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

0
127
হাটহাজারীতে নাশকতা মামলার পলাতক আসামি ফরিদ গ্রেপ্তার / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের হাটহাজারীতে নাশকতা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. ফরিদ (৪৮)–কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, হাটহাজারী মডেল থানার পলাতক আসামি মো. ফরিদ থানার ফরহাদাবাদ ইউনিয়নের দিদার মার্কেট এলাকায় অবস্থান করছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মো. ফরিদের বিরুদ্ধে হাটহাজারী থানার মামলা নম্বর–০২ (তারিখ: ১ নভেম্বর ২০২৪) এ দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৫০৬/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় মামলা দায়ের রয়েছে। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, তার বিরুদ্ধে চুরি, ছিনতাই ও নাশকতা সংক্রান্ত মোট সাতটি মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here