মিরপুরে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

0
139
মিরপুরে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম মহিতাজ মুসকান (২২)। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৫৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রি থেকে প্রাপ্ত ৯৮ হাজার ৫০০ টাকা।

পুলিশ জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

থানা সূত্রে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পীরেরবাগ এলাকার ঝিলপাড়া মসজিদ সংলগ্ন তাসনিম বিজয় ভবনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহিতাজ মুসকানকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে ইয়াবা ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here