ঝিনাইগাতীতে ৩ কোটির বেশি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ

0
168
ঝিনাইগাতীর সীমান্তে ৩ কোটির বেশি টাকার ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকার ১১০৯ নম্বর মেইন পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গারেকোনা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটোগাড়িযোগে পাচারের চেষ্টা করা হচ্ছিল—এমন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

উদ্ধার করা মাদকের বাজারমূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অটোগাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে মাদকগুলো জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

হলদীগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা চলছিল। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং তারই অংশ হিসেবে এ অভিযান সফল হয়।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “এটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের আগেই আটক করা দ্বিতীয় বৃহত্তম মাদক চালান।” তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here