নাগরপুরে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত

0
93
নাগরপুরে ৩র্থ ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :


সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে ৩য় ও ৪র্থ শ্রেণির সরকারি কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল বাছেদ মিয়া, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার নূরে আলম খান এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নৈশপ্রহরী মোজাফফর হোসেন।

বক্তারা বলেন, পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নে দীর্ঘদিন ধরে ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। দ্রুত গেজেট প্রকাশসহ তাদের ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here