ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের

0
130
ঝালকাঠিতে ছেলের হাতে মায়ের নির্মম হত্যাকাণ্ড / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি সদর উপজেলার বৈদারাপুর মোল্লাবাড়ি গ্রামে ছেলের হাতে মায়ের নিহত হওয়ার এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত নারী শেফালী বেগম (৬২)। অভিযুক্ত তার ছেলে সাগর (৩২), পিতা আহম্মদ খান। সাগর তিন ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি প্রায়ই তার মায়ের ওপর শারীরিক নির্যাতন চালাতেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রতিবেশী আবদুল খালেক খান জানান, সাগর বহুদিন ধরেই মাকে মারধর করে আসছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী সাহিদা আক্তার বলেন, ঘটনার সময় সাগর হাতে দা নিয়ে তার মায়ের ওপর হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের ভেতরে শেফালী বেগমের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

ঘটনার পরপরই প্রতিবেশী নান্নু খান ঝালকাঠি সদর থানায় বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্তকে আটকসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here