নকলায় মানব কল্যাণ ফাউন্ডেশন’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং

0
134
নকলায় মানব কল্যাণ ফাউন্ডেশনের বিনামূল্যে রক্ত গ্রুপিং ও রক্তদান ক্যাম্প / ছবি - এই বাংলা

নকলা (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নকলায় ‘মানব কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার জন্য একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা দিশারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজনটি অনুষ্ঠিত হয়। এদিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন দিশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান। মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইম ইসলাম তূর্য-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে সহকারী প্রধান শিক্ষক মো. জাহেদুল হাসেম, নকলা প্রেসক্লাবের সভাপতি ও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মোশারফ হোসাইন, দিশারী উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা সাইম ইসলাম তূর্য জানান, দেশের মানুষকে রক্তদানের প্রতি সচেতন করা, রক্তদাতাদের ডেটাবেজ তৈরি এবং যেকোনো রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত সরবরাহ করা এই সংগঠনের মূল উদ্দেশ্য।

ক্যাম্পের স্লোগান ছিল, “যদি করি রক্ত দান, বাঁচতে পারে একটি প্রাণ”, “মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে”“সুস্থ থাকলে করুন রক্তদান, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here