খাগড়াছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির লংগদু উপজেলার সিদরাবাদ (কলাবুনিয়া) এলাকায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে লংগদু জোন (৩ বীর) নেতৃত্বে টাস্ক ফোর্স অভিযান চালায়।
অভিযানের সময় ইউপিডিএফ (মূল) সন্ত্রাসী সংগঠনের তিনটি গোপন আস্তানা শনাক্ত ও ধ্বংস করা হয়। এসব আস্তানায় এলএমজি পোস্ট, বিশ্রামস্থল, ৭.৬২ মিমি এফসিসি, ক্রলিং ট্রেঞ্চ এবং রান্নাঘরের সরঞ্জাম পাওয়া গেছে, যা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযানের আগে সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। অভিযান চলাকালে লংগদু জোন (৩ বীর) পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত তল্লাশি ও অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে।
অভিযানটি ৩ বীর ইউনিটের পেশাদারিত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের গোয়েন্দা-নির্ভর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

