ঝালকাঠিতে অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

0
130
কাঁঠালিয়ায় বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

সাফা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হারুন অর রশিদের নেতৃত্বে অর্ধশতাধিক স্থানীয় নেতা ও কর্মী জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

যোগদানকৃতদের মধ্যে রয়েছেন সাফা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও স্থানীয় জেপি নেতা মো. হারুন অর রশিদ, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. খালেক জমাদ্দার, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জলিল মাষ্টার, যুব সংহতির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম দুলাল ও মো. চুন্নু হাওলাদারসহ আরও অনেকে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের কাছে তারা আনুষ্ঠানিকভাবে সহযোগী সদস্য ফরম পূরণ করে যোগদান করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা জামায়াতের নেতারা নতুন যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

যোগদানকালে সাফা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. হারুন অর রশিদ বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে কাজ করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে আমরা একযোগে কাজ করব।”

ঝালকাঠি-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বলেন, “নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সৎ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে জনসাধারণকে সচেতন হতে হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here