খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে উপজাতি ও বাঙালি জনগণের জন্য একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি ২০২৬, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছোট মেরুন এলাকায় ক্যাম্পটি পরিচালিত হয়।
ক্যাম্পে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ শাইখুদ্দিন সাকলাইন চিকিৎসাসেবা প্রদান করেন। এই কার্যক্রমে মোট ৫৩২ জন স্থানীয় বাসিন্দা বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। এর মধ্যে উপজাতি জনগোষ্ঠীর সদস্য ছিলেন ৫৭ জন এবং বাঙালি জনগণ ছিলেন ৪৭৫ জন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয়রা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
দীঘিনালা জোনের এই উদ্যোগ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সফলভাবে ক্যাম্পটি সম্পন্ন হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

