কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে নদী ও নদীকেন্দ্রিক জীবনব্যবস্থা রক্ষা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলার লক্ষ্যে দিনব্যাপী নদী মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুড়িগ্রাম সদর উপজেলার চর যাত্রাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।
নদী মেলায় সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. ইমরুল কায়েস মুনিরুজ্জামান। এতে বক্তব্য রাখেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্য ও নদী-পরিবেশ বিশেষজ্ঞ মাহাবুবা রহমান, জাতিসংঘের পরামর্শক ও রিভারাইন পিপল সংগঠনের সাবেক সভাপতি এফ এম আনোয়ার হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডিন ড. তুহিন ওয়াদুদ এবং কুড়িগ্রাম সার্কেলের কর্মকর্তা মো. মাসুদ রানা।
মেলায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো চরাঞ্চলের মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নদীভাঙন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীপাড়ের ঝুঁকি মোকাবিলা, মৎস্য ও কৃষি ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক দুর্যোগজনিত নানা সমস্যার কথা তুলে ধরেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আলোচনায় বক্তারা বলেন, নদীকে কেন্দ্র করে টেকসই পরিকল্পনা গ্রহণ না করলে চরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকা আরও ঝুঁকির মুখে পড়বে। নদীভাঙন রোধ, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দীর্ঘমেয়াদি সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তারা।
নদী মেলাটি চরাঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
এই বাংলা/এমএস
টপিক

