নাসিরনগরে সাব-রেজিস্ট্রার অফিস এলাকায় মোবাইল কোর্ট, জাল সিল উদ্ধার, জরিমানা

0
144
ভ্রাম্যমাণ আদালত / প্রতিকী ফুটেজ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন কয়েকটি কম্পিউটার প্রিন্টিং ও দলিল লেখার দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহাম্মেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে একটি প্রতিষ্ঠান থেকে ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের সীল, সংশ্লিষ্ট চেয়ারম্যানের সীল এবং সংরক্ষিত মহিলা সদস্যের সীল উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, দলিল লেখক নুরুল হকের সহকারী নোমান মিয়া এসব সীল ও স্বাক্ষর নকল করে অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের অনৈতিক সেবা দিয়ে আসছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্ধারকৃত সীল ব্যবহার করে জমি খারিজ, ওয়ারিশান সনদ এবং চেয়ারম্যানের প্রত্যয়নপত্র সংক্রান্ত জাল কাগজপত্র তৈরি করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণের পর প্রতিশ্রুত সেবা যথাযথভাবে না দেওয়া এবং প্রতারণার অভিযোগে অভিযুক্ত নোমান মিয়াকে ঘটনাস্থলে পাওয়া না গেলে দোকান মালিক সঞ্জিত সরকারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহাম্মেদ সাংবাদিকদের জানান, অবৈধভাবে কোনো দপ্তর বা জনপ্রতিনিধির সীল সংরক্ষণ ও ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here