কলমাকান্দায় স্বামী হত্যার দায়ে স্ত্রীকে মৃত্যুদণ্ড

0
130
কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

নেত্রকোণার কলমাকান্দায় দাম্পত্য কলহের জেরে স্বামীকে নৃশংসভাবে হত্যার দায়ে স্ত্রী রুবিনা আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জুরি এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের রুক্কু মিয়ার সঙ্গে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কৈলাটি গ্রামের রুবিনা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দাম্পত্য জীবনে তাদের দুই কন্যা সন্তান জন্ম নেয়। তবে শুরু থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ ও কলহ চলতে থাকায় একপর্যায়ে রুবিনা আক্তার বাবার বাড়িতে চলে যান।

২০২১ সালের ১৫ মে স্ত্রীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে রুক্কু মিয়া শ্বশুরবাড়ি কৈলাটি গ্রামে যান। ওই দিন গভীর রাতে রুবিনা আক্তার ধারালো কুড়াল দিয়ে স্বামীর মাথায় আঘাত করে তাকে হত্যা করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজে একটি দৃঢ় বার্তা পৌঁছাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here