পিরোজপুরে তীব্র শীতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

0
325
গভীর রাতে শীতার্তদের দ্বারে দ্বারে পিরোজপুরের জেলা প্রশাসক / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


তীব্র শীতের মধ্যে পিরোজপুর শহরের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক। রোববার (১৮ জানুয়ারি) গভীর রাতে তিনি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুঃস্থ মানুষের মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন।

জেলা প্রশাসক রাস্তা, ফুটপাত ও জনশূন্য স্থানে ঘুমিয়ে থাকা অসহায়দের খোঁজ নেন এবং তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন। শীতার্ত মানুষরা আকস্মিকভাবে জেলা প্রশাসকের উপস্থিতি দেখে আবেগাপ্লুত হন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কম্বল বিতরণকালে জেলা প্রশাসক বলেন, “প্রচণ্ড শীতে সাধারণ খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘব করতে আমরা সরাসরি তাদের কাছে এসেছি। পিরোজপুরের কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়, এজন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে অসহায়দের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। গভীর রাতের এ মানবিক উদ্যোগে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here