ঝিনাইগাতীতে বালু পাচার ও অবৈধ লাকড়ি পরিবহনের বিরুদ্ধে বন বিভাগের রাতভর অভিযান

0
197
ঝিনাইগাতীতে বন বিভাগের রাতভর অভিযান / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :


বালু পাচার বন্ধ ও বনসম্পদ রক্ষায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়েছে বন বিভাগ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী এলাকা ও আশপাশের স্থানে এই অভিযান পরিচালিত হয়।

রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদের নেতৃত্বে অভিযানে অংশ নেন ফরেস্ট রেঞ্জার তহিদুল ইসলাম, ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বন বিভাগ জানায়, অভিযানে অবৈধভাবে বালু পরিবহনে ব্যবহৃত দুটি মাহিন্দ্র, তিনটি ট্রলি এবং বন বিভাগের অনুমোদনহীনভাবে লাকড়ি বোঝাই একটি ট্রাক আটক করা হয়। এর মধ্যে দুটি মাহিন্দ্র ও একটি ট্রাকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক তিনটি ট্রলির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এর আগেও একই এলাকায় অবৈধ বালু পাচারের অভিযোগে বন বিভাগ দুটি মাহিন্দ্র আটক করে মামলা করেছিল।

এ বিষয়ে সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ বলেন, বন ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, বনভূমি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে এবং নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here