অধ্যক্ষ আব্দুল মজিদ হাওলাদার আর নেই

0
140
কাঠালিয়ায় বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ হাওলাদার / ছবি - সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পূর্ব কচুয়া গ্রামের বাসিন্দা ও বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ হাওলাদার (৮৫) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টায় কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় মফিজ উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি বেতাগী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার পাশাপাশি পরবর্তীতে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তাঁর নেতৃত্বেই প্রতিষ্ঠানটি স্কুল থেকে কলেজে উন্নীত হয়। দীর্ঘ কর্মজীবন শেষে তিনি ২০০১ সালের ৬ জানুয়ারি অবসর গ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে বরগুনার বেতাগী ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কাঠালিয়া প্রেসক্লাব ও বেতাগী প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here