চিলমারীতে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আলী নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের চিলমারী নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী চিলমারী উপজেলার সরকারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, রমনা খামার এলাকার বাঁধ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি নিচের পানিতে পড়ে যান। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন বলেও জানা গেছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here