জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার ও পাইপ ভেঙে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার বগারচর ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার ও পাইপ ভেঙে দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা-পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পরিবেশের ক্ষতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।