কিচক ইউনিয়নে ঈদগাহ ও কবরস্থানের ভাঙা রাস্তা গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে সংস্কার

স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর

স্টাফ রিপোর্টার :

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের উত্তর বেলাই (পশ্চিম পাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে ঈদগাহ মাঠ ও কবরস্থানে যাওয়ার রাস্তা ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। চলাচলের অনুপযোগী হয়ে পড়া এ রাস্তাটি ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয়েছে গ্রামবাসীকে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে কোনো ব্যক্তি মারা গেলে কবরস্থানে লাশ নিয়ে যেতে জমির ভিতর দিয়ে বিকল্প পথ ব্যবহার করতে হতো। একইভাবে ঈদগাহ মাঠে নামাজ আদায়ের সময় মুসল্লিদের অনেকেই জুতা-স্যান্ডেল হাতে নিয়ে কাদামাটি পেরিয়ে যেতে বাধ্য হতেন, যা ছিল অত্যন্ত কষ্টকর ও বিব্রতকর।

এমন পরিস্থিতিতে শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে উদ্যোগ নিয়ে নিজেদের জমি থেকে মাটি কেটে রাস্তা চলাচলের উপযোগী করে তোলেন। স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও স্থায়ী সংস্কারের দাবি জানানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রামবাসীরা জানান, নিজেদের উদ্যোগে রাস্তা ঠিক করলেও এটি টেকসই নয়। বর্ষা মৌসুমে আবারও রাস্তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সরকারি উদ্যোগে পাকা বা টেকসই সংস্কার কাজ প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিশেষ করে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির জরুরি হস্তক্ষেপ কামনা করছেন তারা।

গ্রামবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির স্থায়ী সংস্কার কাজ বাস্তবায়ন করা হলে ঈদগাহ মাঠে যাতায়াত ও কবরস্থানে লাশ দাফনসহ দৈনন্দিন চলাচলে স্বস্তি ফিরবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here