২৩ জুন ঘিরে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা: আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার :

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে একটি মহল রাজনৈতিকভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে। তিনি দাবি করেন, এ ধরনের অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল-এর বহিঃ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান-এর সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী ২৩ জুনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর প্রচারণা ছড়িয়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা হতে পারে। তিনি বলেন, রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করা হচ্ছে—এ ধরনের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, বগুড়া দীর্ঘ সময় ধরে উন্নয়ন বঞ্চনার শিকার ছিল। বর্তমান সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছে এবং এতে বাধা সৃষ্টি করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজাউল করিম বাদশা। উদ্বোধনী বক্তব্য দেন কামরুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, এম. আর. ইসলাম স্বাধীন এবং আহসানুল তৈয়ব জাকির।

অনুষ্ঠানে দিনব্যাপী বিনামূল্যে হৃদরোগ বিষয়ক চিকিৎসা পরামর্শ প্রদান করা হয় এবং হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here