বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, হাত পাখা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে পারলে আখিরাতে আল্লাহ তায়ালা শান্তি দান করবেন।
সোমবার বিকেলে জামালপুর–১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী আব্দুর রউফ তালুকদার–এর পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় আব্দুর রউফ তালুকদারের জন্য ভোট প্রার্থনা করে মুফতি রেজাউল করিম বলেন, স্বাধীনতার পর যারা দেশ পরিচালনা করেছেন, তাদের শাসনামল জনগণ প্রত্যক্ষ করেছে। নতুন করে উন্নয়নের ফুলঝুড়ির প্রতিশ্রুতি দিয়ে জনগণকে আর বিভ্রান্ত করার সুযোগ নেই।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়নীতি ও সুশাসনের মাধ্যমে দেশ পরিচালনার অঙ্গীকার নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। তাই হাত পাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামের পক্ষে শক্তিশালী ভূমিকা রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালপুর জেলা ও বকশীগঞ্জ উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

