স্কলার্স বিজনেস ক্লাবের আয়োজনে লিংকডইন সেশন, অংশ নিলেন শতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক :

 

শিক্ষার্থীদের ব্যক্তিগত ব্র্যান্ডিং, পেশাদার নেটওয়ার্কিং এবং কার্যকর চাকরি অনুসন্ধান কৌশলে দক্ষ করে তুলতে ‘এক্সক্লুসিভ লিংকডইন সেশন’ আয়োজন করেছে স্কলার্স বিজনেস ক্লাব (এসবিসি), ইউনিভার্সিটি অব স্কলার্স। রাজধানীর বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনের সহযোগী ছিল LinkedIn Community Bangladesh (LCB)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব স্কলার্সের ট্রেজারার ও রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশওয়ার এ. খন্দকার। উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান এস. এম. নাহিদুল ইসলাম, প্রভাষক ও ক্লাব অ্যাডভাইজর ফাহিম আহমদ, স্কলার্স বিজনেস ক্লাবের সভাপতি এস. কে. শাফিন হোসেন, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম শিহাব এবং কোষাধ্যক্ষ মো. সাজিব।

বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য দেন বাংলালিংকের জেনারেল ম্যানেজার এবং LinkedIn Community Bangladesh-এর কমিউনিকেশন লিড জাহিদ হাসান সানি। সেশন পরিচালনা করেন এলসিবির ইভেন্ট অ্যাফেয়ার্স লিড এবং আকিজ ভেঞ্চার গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার এস. এম. মুখতাদিরুল হক।

অনুষ্ঠানের প্রথম সেশনে ‘LinkedIn for Networking & Effective Job Searching Strategies’ বিষয়ে আলোচনা করা হয়। এতে অংশগ্রহণকারীরা পেশাদার নেটওয়ার্ক গড়ে তোলা, লিংকডইনের কার্যকর ব্যবহার এবং আধুনিক চাকরি অনুসন্ধান কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দ্বিতীয় সেশনে ‘Personal Branding’ বিষয়ে অনলাইন ও অফলাইনে নিজেকে দক্ষ, পেশাদার ও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপনের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

স্কলার্স বিজনেস ক্লাবের সভাপতি এস. কে. শাফিন হোসেন বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মজীবনের জন্য প্রস্তুত করাই ক্লাবের অন্যতম লক্ষ্য। এ ধরনের আয়োজন তাদের নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা ও ক্যারিয়ার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম শিহাব বলেন, শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ প্রমাণ করে যে বর্তমান প্রজন্ম ব্যক্তিগত ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে আগের চেয়ে অনেক বেশি সচেতন।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে স্কলার্স বিজনেস ক্লাবের ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সদস্য শাদমান জামান, মুবাসশিরা মৌলি, ইউশরা ইসলাম, শাহাদাত হোসেন, নাফিসা তাবাসসুম নাফি, মাহির এবং কানিজ ফাতেমা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের নেতৃত্ব, ক্যারিয়ার উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে। স্কলার্স বিজনেস ক্লাব “Think. Act. Lead.” প্রতিপাদ্য নিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here