সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২

‎বাগেরহাট প্রতিনিধি :

‎সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার সময় ২ দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

‎‎মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

‎তিনি বলেন, গত সোমবার (৪ মে) ভোর ৪টায় একটি দুষ্কতিকারী চক্র খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে আগত পর্যটকদের ওপর হামলা ও লুটপাটের উদ্দেশ্যে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে।

রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্ট গার্ডকে জানায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

‎প্রাপ্ত তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে সেদিন বিকালে কোস্ট গার্ড বেইস মোংলা সেই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতির চেষ্টায় জড়িত ২ জন দুষ্কতিকারী রাজন সরদার (২৫) এবং রতন সরদারকে (১৪) আটক করা হয়। তারা দুজনেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

‎‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

‎‎দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোষ্টগার্ডের এ কর্মকর্তা।

‎এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here