ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ১ নং পয়লা ইউনিয়নের (ইউপি সদস্যর ) বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন শোলাকুরিয়া এলাকাবাসী।
এলাকা বাসীর অভিযোগ, ১ নং পয়লা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মন্টু মিয়া রাস্তার কাজের জন্য নাম্বার বিহীন ইট দিয়ে কাজ করতে গেলে এলাকা বাসী ইট বোঝাই ১৯ টি ঘোড়ার গাড়ি আটকে দেন।
মন্টু মিয়ার অভিযোগে ঘটনাস্থলে ঘিওর থানা পুলিশ ও ঘিওর প্রেস ক্লাবের সাংবাদিকরা গেলে এলাকা বাসীর তোপের মুখে পরে। ভুক্তভোগীদের অভিযোগ মন্টু মিয়ার নিকট বয়স্ক ভাতা, বিধবা ভাতা, জন্ম নিবন্ধনসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের সরকারি সহায়তার জন্য গেলে গুনতে হয় টাকা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এবিষয়ে ইউপি সদস্য মোঃ মন্টু মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা তুল ইসলাম বলেন, ‘ওই ইউপি সদস্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার লিখিত অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে।’
এই বাংলা/এমএস
টপিক

