সিরাজগঞ্জ প্রতিনিধ :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে কৃষিকাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

