সিংড়ায় ১৪.৩৭ কোটি টাকার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলার গুরুত্বপূর্ণ জামতলী–বামিহাল–রাণীনগরহাট প্রায় ১০ কিলোমিটার সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জামতলী বাজার এলাকায় এ উন্নয়নকাজের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম আনু।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ১৪ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার ৮২০ টাকা ব্যয়ে প্রায় ১০ কিলোমিটার সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণের কাজ বাস্তবায়ন করা হবে।

স্থানীয়দের মতে, সড়কটির উন্নয়ন সম্পন্ন হলে চৌগ্রাম, ইতালী, সুকাশ, ডাহিয়া ও রামানন্দ খাজুরা ইউনিয়নের হাজারো মানুষের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here