নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া ছোট ব্রিজের পশ্চিম পাশে সড়কের একটি অংশ ভেঙে পানি প্রবাহিত হওয়ায় স্থানীয় বাসিন্দা, যানবাহন ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নির্দেশনায় এবং চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলামের সহযোগিতায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ভাঙা অংশে অস্থায়ী বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এতে সড়কটি দিয়ে স্থানীয় বাসিন্দা, যানবাহন এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচল স্বাভাবিক হয় এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসে।
এ সময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শের আলী, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রাজু আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. এমদাদুল হক মিলনসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

