পদোন্নতিজনিত কারণে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বকশীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে তাঁকে ফুল, ক্রেস্ট ও বিদায়ী মানপত্র দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা পরিমল সাহা।
এ সময় বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ, খলিলুর রহমান, সাইদুর রহমান, অধ্যাপক আবদুর রশিদ ও সিরাজুল ইসলাম। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে বক্তব্য দেন জাকির হোসেন ও শিক্ষাবিদ রুহুল আমিন।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক জোবায়ের আল সিদ্দিকী বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার হাতে মানপত্র তুলে দেন।
এই বাংলা/এমএস