​সাটুরিয়া থানার নতুন ওসি মোশারফ হোসেনের যোগদান

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মোশারফ হোসেন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।

সাটুরিয়া থানায় যোগদানের আগে তিনি দীর্ঘ সময় মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ডিবিতে কর্মরত অবস্থায় মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং অপরাধ দমনে তার ভূমিকা প্রশংসিত হয়।

স্থানীয়রা আশা করছেন, একজন অভিজ্ঞ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে তার নেতৃত্বে সাটুরিয়া এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। বিশেষ করে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মো. মোশারফ হোসেন বলেন, সাটুরিয়া থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া তার প্রধান লক্ষ্য। অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও তিনি জানান।

এ ছাড়া শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছেন তিনি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here