সাটুরিয়ায় ১ হাজার ৯০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

সাটুরিয়া প্রতিনিধি :

 

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। চলতি খরিপ-১ মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার ৯০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল বীজ, রাসায়নিক সার ও বালাইনাশক বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাটুরিয়ার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শরীফ আহম্মেদ অনিক ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. তানিয়া তাবাসসুম। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় প্রতিটি কৃষককে নির্ধারিত পরিমাণ উচ্চফলনশীল গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, ডিএপি সার এবং এমওপি সার প্রদান করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং ফসলের ফলন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, সরকারের কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হচ্ছে। সময়মতো বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকেরা উপকৃত হবেন এবং উপজেলার সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

সরকারি এ সহায়তা পেয়ে কৃষকদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তারা ভবিষ্যতেও এ ধরনের কৃষি সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here