সাজেদা ফাউন্ডেশন এবং ভিশনস্প্রিং এর উদ্যোগে শিবগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা

0
118
সাজেদা ফাউন্ডেশন এবং ভিশনস্প্রিং এর উদ্যোগে স্থানীয় প্রতিষ্ঠান হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সহযোগিতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাটিয়াল দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাটিয়াল দক্ষিণপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) সাজেদা ফাউন্ডেশনভিশনস্প্রিং-এর উদ্যোগে এবং স্থানীয় প্রতিষ্ঠান হিলফুল ফুজুল ফাউন্ডেশন-এর সহযোগিতায় এ ক্যাম্প আয়োজন করা হয়।

চক্ষু শিবিরে মাটিয়াল এলাকার ৩৫ বছর ঊর্ধ্ব ব্যক্তিদের বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয়। প্রয়োজন অনুযায়ী স্বল্প মূল্যে চশমা প্রদান করা হয়।

সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্মসূচির ফোকাল ডা. খাদিম আল দ্বীন, অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার তারিকুল আলম, জোনাল ম্যানেজার মোমিনুর ইসলাম, প্রোগ্রাম অফিসার আবু সাঈদ ও সাগর চন্দ্র।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও উপস্থিত ছিলেন হিলফুল ফুজুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. ফরহাদ আলী শুভ, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা যায়, মোট ৮০ জনের চোখ পরীক্ষা করা হয় এবং ৪২ জনকে স্বল্প মূল্যে চশমা প্রদান করা হয়েছে।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন আয়োজন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা নিয়মিত এ ধরনের চক্ষু শিবির আয়োজনের দাবি জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here