সদরপুরে সরকারি খাল থেকে অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলার আকোট বাজার সংলগ্ন এলাকায় সরকারি খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন ২০২৬) অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। অভিযানে সদরপুর থানা পুলিশ সহযোগিতা করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী সরকারি খাল থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় এ জরিমানা করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাল, নদী ও জলাশয় থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here