সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল। রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় তিনি ভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে শহিদুল ইসলাম বাবুল বলেন, বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন নদী ও খাল খনন এবং কৃষকদের উন্নয়নে কাজ করেছেন, তেমনি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, বর্তমান নদীভাঙন মোকাবিলায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া শুষ্ক মৌসুমে আকটেচর ইউনিয়নের মাথাভাঙ্গা থেকে চন্দ্রপাড়া ঘাট পর্যন্ত স্থায়ী নদীশাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা তাদের দীর্ঘদিনের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন এবং স্থায়ী নদীশাসনের দাবি জানান। পরিদর্শন শেষে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয়দের ভাষ্য, নেতাদের আশ্বাসে তারা ভাঙনরোধে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছেন।
এই বাংলা/এমএস
টপিক

