কিশোরগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

কিশোরগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানো, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্প, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম এবং জনসেবার অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি, সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা মৎস্য অফিস, সড়ক ও জনপথ অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় জেলা প্রশাসক সোহানা নাসরিন পর্যটন মৌসুমে হাওরাঞ্চলে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন ও প্রয়োজনীয় ওষুধের মজুদ নিশ্চিত করা এবং চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, সিভিল সার্জনের দায়িত্বপ্রাপ্ত ডা. মো. নাজমুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, পুলিশ সুপারের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here