সদরপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন এবং সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির কারণে মানুষের জীবনযাত্রা অনেক সহজ হয়েছে। তিনি উল্লেখ করেন, বিজ্ঞানচর্চার মাধ্যমে জাতির উন্নয়ন ত্বরান্বিত হয় এবং শিক্ষার্থীদের শুরু থেকেই বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হওয়ার আহ্বান জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বের যেকোনো প্রান্তের খবর তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হচ্ছে, যা বিজ্ঞানের অগ্রগতির ফল। তাই ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম, কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

পরে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বিজ্ঞান মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে খোঁজ নেন ও বিজ্ঞানচর্চায় তাদের উৎসাহ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here