সদরপুরে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার দাবি

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জামতলা বাজারে ভোররাতের অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিনিয়োগ ও মালামাল ভস্মীভূত হয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) ভোররাত আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আলী আহম্মেদ সর্দার, জাকির সর্দার, শুকুর সর্দার, মান্নান বেপারী, রাজন সর্দার ও বিমল শীলের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের মতে, গভীর রাতে বাজারে লোকজন না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দোকানের মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ মেলেনি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিমল শীল জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেও কিছুই রক্ষা করতে পারেননি। তার ভাষায়, বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা মুহূর্তেই ধ্বংস হয়ে গেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্য ব্যবসায়ীরাও জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে দোকান থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

সংবাদ পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সদরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নরেন্দ্র নাথ রায় চৌধুরী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনরায় ঘুরে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। স্থানীয়রাও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here