সততা ও উন্নয়নের অঙ্গিকার নিয়ে ধানের শীষের প্রচারণায় সেলিম রেজা

0
116
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা / ছবি - সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠ-১ (রাজাপুর ও কাঁঠালিয়া) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সেলিম রেজা তার সততা, নিষ্ঠা ও আদর্শ নেতৃত্বের জন্য পরিচিত। তিনি অবহেলিত রাজাপুর ও কাঁঠালিয়ার সাধারণ মানুষের সমস্যার সমাধানে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাজাপুর ও কাঁঠালিয়ার জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “যদি আমাকে আসন থেকে মনোনয়ন দেওয়া হয়, ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। নির্বাচিত হলে যুব কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপন, উন্নত সড়ক ও অবকাঠামো নির্মাণ, নারী ক্ষমতায়ন কর্মসূচি বাস্তবায়ন, উপকূলীয় এলাকায় ভেরি বাধ প্রকল্প এবং ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র স্থাপন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও শিল্প-কলকারখানা স্থাপনসহ মাদক ও চাঁদাবাজমুক্ত অঞ্চল গড়ে তোলা হবে।”

সেলিম রেজা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠ-১ আসন থেকে তারা চান সৎ, আদর্শবান, নিষ্ঠাবান ও শিক্ষিত প্রার্থীকে জয়ী দেখতে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here