সংবাদ প্রকাশের পর শতবর্ষী হাফিজ উদ্দিনের ঘরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌঁছাল

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার শতবর্ষী বৃদ্ধ মোঃ হাফিজ উদ্দিনের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সহায়তা। দীর্ঘদিন ধরে দারিদ্র্য, বার্ধক্য ও নিঃসঙ্গতার সঙ্গে সংগ্রাম করে চলা এই প্রবীণের জীবনসংগ্রামের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

রোববার উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমনের তত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন কার্যসহকারী মোঃ আনিছুর রহমান, উপসহকারী প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোঃ ফজলুল করিম ফারাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ত্রাণ সহায়তার দুটি প্যাকেজে চাল, ডাল, তেল, চিনি, লবণ, মরিচ, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মোঃ ফিজানুর রহমান বলেন, “অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। মোঃ হাফিজ উদ্দিনের দুর্দশার বিষয়টি জানার পর প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার অংশ হিসেবে তার জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ত্রাণ পেয়ে আবেগাপ্লুত মোঃ হাফিজ উদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “অনেক দিন পর আমার খোঁজ নিয়েছে মানুষ। এই সহযোগিতা আমার জন্য অনেক বড় পাওয়া।”

স্থানীয়রা জানান, শতবর্ষী এই বৃদ্ধ দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। বয়সের ভারে ন্যুব্জ মোঃ হাফিজ উদ্দিনের বসতঘরে মৌলিক সুযোগ-সুবিধারও অভাব রয়েছে। প্রশাসনের এমন মানবিক উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন এবং বৃদ্ধের জন্য আরও স্থায়ী সহায়তার দাবি জানান।

তারা বলেন, মোঃ হাফিজ উদ্দিনের জন্য একটি স্বাস্থ্যসম্মত টয়লেট, একটি হুইলচেয়ার, সৌরবিদ্যুতের ব্যবস্থা এবং তার বাড়ি পর্যন্ত চলাচলের উপযোগী একটি রাস্তা নির্মাণ করা হলে জীবনের শেষ প্রান্তে এসে তিনি কিছুটা হলেও স্বস্তি ও শান্তিতে দিন কাটাতে পারবেন।

স্থানীয়দের মতে, প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বৃদ্ধ মোঃ হাফিজ উদ্দিনের প্রতি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে তার স্থায়ী জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here