গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর উপজেলা–এর রাজাবাড়ী ইউনিয়নের চিনাশুখানিয়া এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) বাদ আছর স্থানীয় চিনাশুখানিয়া নতুন বাজার এলাকায় আয়োজিত এই সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ ও সাধারণ মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহীনুর আলম। তিনি মাদকের বিরুদ্ধে পুলিশের “জিরো টলারেন্স” নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং মাদক নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো: গোলাম মুরশেদ মুরাদ। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই তরুণ সমাজকে রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
সমাবেশে বক্তারা চিনাশুখানিয়া ও আশপাশের এলাকাকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং অভিভাবকদের সন্তানদের নৈতিক শিক্ষার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
এই বাংলা/এমএস
টপিক

