ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা–এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর উদ্যোগে সরকারের ১০০ দিনের কার্যক্রম ও সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন মো. মকবুল হোসেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার, থানার ওসি তদন্ত হারান চন্দ্র পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি জনসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও এতে অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক

