শেরপুরে রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান

ঝিনাইগাতীতে পানিমিশ্রিত দুধ জব্দ

ভোক্তাদের স্বার্থ রক্ষায় শেরপুর জেলার নকলা ও ঝিনাইগাতী উপজেলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

 

শেরপুর জেলার নকলা ও ঝিনাইগাতী উপজেলায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের সুরক্ষার লক্ষ্যে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে।

নকলা উপজেলায় বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা বিক্রয় প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মামলায় ৭ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঝিনাইগাতীতে পাইকুড়া ও তেতুলতলা বাজারে দুধ ও ইফতার সামগ্রী বিক্রেতাদের কার্যক্রম মনিটর করা হয়। পাইকুড়া বাজারে এক বিক্রেতার দুধে পানিমিশ্রণ ধরা পড়ায় তা জব্দ করে উপস্থিত ভিক্ষুকদের মধ্যে বিতরণ করা হয়।

তেতুলতলা বাজারে আরেক বিক্রেতাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয় এবং তাকে নির্দেশনা দেওয়া হয়, যাতে ক্রেতাদের ক্ষতিপূরণ হিসেবে ১ লিটার দুধের দামে ১.২৫ লিটার দুধ সরবরাহ করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here