শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে যৌথ নির্বাচনি মহড়া

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের ১৪৫ শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর সফল ও সুষ্ঠু আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে আজ (৬ এপ্রিল) এক যৌথ নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মহড়ায় অংশ নেয় জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং আনসার ব্যাটালিয়ন, যেখানে প্রতিটি সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করে।

মহড়ার অংশ হিসেবে ঝিনাইগাতী উপজেলার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করা হয়। এ সময় ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা পুনঃপরীক্ষা, ভোটগ্রহণ কক্ষের উপযুক্ততা যাচাই, এবং নির্বাচন পরিচালনার সার্বিক প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মহড়ায় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এই মহড়ার মাধ্যমে নির্বাচনের নিরাপত্তা, সুষ্ঠু ও অবাধ প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতি আরও জোরদার করা হয়েছে, যাতে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হতে পারে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here