শেরপুরে চকপাঠক নয়আনী সমাজের শতবর্ষ উদযাপনে উৎসবের আমেজ

0
193
ছবি - এই বাংলা প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি :


শেরপুরের ঐতিহ্যবাহী চকপাঠক নয়আনী সমাজের ১০০ বছর পূর্তি উপলক্ষে পুরো এলাকায় নেমেছে উৎসবের আমেজ। শতবর্ষের এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সমাজের উদ্যোগে চার দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাত নামতেই চকপাঠক এলাকা রঙিন আলোকসজ্জায় ঝলমল করে উঠেছে। মূল প্রবেশ গেট থেকে শুরু করে রাস্তার দুই ধারে ঝুলছে নান্দনিক লাইটিং, ব্যানার ও ফেস্টুন, যেখানে শতবর্ষ পূর্তির শুভেচ্ছা বার্তা লেখা রয়েছে।

উৎসবকে ঘিরে আয়োজিত হয়েছে সমাজের প্রবীণ ব্যক্তিদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও দোয়া মাহফিল। স্থানীয় বাসিন্দা, প্রবাসী সদস্য ও অতিথিদের অংশগ্রহণে উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

নয়আনী সমাজের নেতারা জানিয়েছেন, “এটি শুধু একটি উৎসব নয়—এটি আমাদের ঐতিহ্য, বন্ধন ও উত্তরাধিকার প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক অধ্যায়।”

চকপাঠক নয়আনী সমাজের শতবর্ষ উদযাপন স্থানীয়দের কাছে ইতিহাসের অংশ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here