বিশেষ প্রতিনিধি :
শেরপুর জেলা প্রশাসন খোলা ড্রামে পেট্রোলিয়াম জাতীয় জ্বালানি তেল বিক্রি রোধে মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং অভিযান চালিয়েছে।
শনিবার (৭ মার্চ) শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজারে অভিযান চালিয়ে তিনটি দোকানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট দোকানিদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে, খোলা ড্রামে তেল বিক্রি বন্ধ রাখতে হবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানের পাশাপাশি ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শও দেওয়া হয়। এ ছাড়া শ্রীবরদী উপজেলায় বাজার মনিটরিং কার্যক্রমে খুচরা তেল বিক্রির কয়েকটি দোকানে তদারকি করা হয় এবং এক মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

