অনলাইন ডেস্ক :
পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের আদালতে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২২ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়ে টিএফআই-জেআইসি সেলে সংঘটিত গুম-খুন ও জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে গুম-সংক্রান্ত দুটি মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২০ নভেম্বর নির্ধারণ করেছে আদালত।
এর আগে, সোমবার সকাল ৮টার পর তিনটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগের (ফর্মাল চার্জ) ওপর শুনানি অনুষ্ঠিত হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এই বাংলা/এমএস
টপিক

