নিজস্ব প্রতিবেদক :
বরগুনায় শিশু রামিশা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে ঘোষিত ৪৮ ঘণ্টার আল্টিমেটামের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মৌন মিছিল, মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বরগুনা জেলা ছাত্রশক্তি।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মৌন মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় জুলাই স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় বক্তারা শিশু রামিশার ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানিয়া আক্তার, সদস্য সচিব আব্দুল্লাহ জুবায়ের, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান অর্পিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এই বাংলা/এমএস
টপিক

