লালপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী শ্রেণিকক্ষে বিষপান করেছে। পরে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থীর নাম রাকিব উদ্দীন (১১)। সে লালপুর উপজেলার চরজাজিরা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী, যারা নাম প্রকাশ করতে চাননি, দাবি করেন যে রাকিব একই শ্রেণির এক সহপাঠীকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। প্রস্তাবে সাড়া না পাওয়ার পর সে বিষপান করে। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা জানান, সোমবার দুপুরে ক্লাস চলাকালে রাকিব শ্রেণি শিক্ষক অমৃতা রিনী হালদারকে জানায় যে সে ওয়াশরুমে যাবে। পরে শ্রেণিকক্ষে ফিরে আসার পর পাশের শিক্ষার্থীরা তার শরীর থেকে বিষের গন্ধ পান। বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষপানের ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here