লালপুরে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

0
163
মতবিনিময় সভায় পুলিশ সুপার তারিকুল ইসলাম / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


অনলাইন প্রতারণা, সাইবার অপরাধ ও হ্যাকিং থেকে তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ সুপার তারিকুল ইসলাম।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গতকাল বুধবার বেলা ১২টার দিকে লালপুরের মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সচেতনতা সভায় সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার তারিকুল ইসলাম শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়—এটি এখন ব্যক্তিগত তথ্যের ভাণ্ডার। ডিজিটাল মাধ্যমে মেয়েরা সবচেয়ে বেশি হয়রানির শিকার হন। পাশাপাশি অন্যরাও বিভিন্নভাবে প্রতারণার শিকার হন। মোবাইল হ্যাকিংয়ের মাধ্যমেও প্রতারণা হচ্ছে। তাই সামান্য অসতর্কতায় ব্যক্তিগত তথ্য, ছবি, আর্থিক তথ্যও অপরাধীদের হাতে চলে যেতে পারে।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তিকে বন্ধু বানানো, অনিরাপদ অ্যাপ ডাউনলোড, অচেনা লিংকে ক্লিক করা—এগুলোই সাইবার প্রতারণার মূল কারণ। তাই সচেতনতা ছাড়া নিরাপদ থাকা সম্ভব নয়।
তিনি আরও বলেন, যে কোনো অনলাইন প্রতারণা, হ্যাকিং, ব্ল্যাকমেইলিং বা সাইবার হয়রানির শিকার হলে ভয় না পেয়ে পুলিশের সহায়তা নিতে হবে। পুলিশ পরিচয় গোপন রেখে আইনগত সহায়তা দেবে।

সভাপতির বক্তব্যে মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেন বলেন, যুবসমাজকে নিরাপদ ডিজিটাল ব্যবহারে উৎসাহিত করতে পুলিশের এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন কুমার হোড়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব ও লালপুর থানার ওসি রফিকুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here