ফুলবাড়ীতে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ

0
133
ফুলবাড়ীতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা পেল বাইসাইকেল উপহার / ছবি : এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৮টি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীকে এসব বাইসাইকেল হস্তান্তর করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই বাইসাইকেল তোমাদের বিদ্যালয়ে যাতায়াতে সহায়ক হবে। নিয়মিত লেখাপড়ায় মনোযোগী হতে হবে।


একই সঙ্গে তিনি বাল্যবিবাহের ক্ষতি ও ঝুঁকি সম্পর্কে সচেতন করেন এবং প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— উপজেলা প্রকৌশলী মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান, নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাইসাইকেল বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং তাদের শিক্ষাজীবন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here