লালপুরের সাজিদ জুট মিলস ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার সাজিদ জুট মিলসে সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টায় নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শরিফুল হক

তিনি জানান, মামলা দায়েরের পর দ্রুত তদন্ত চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল এবং ব্যবহৃত যানবাহন ও সরঞ্জাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে রাতে সাজিদ জুট মিলস-এ ১২ থেকে ১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা মিলের এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন কর্মচারীকে মারধর করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে জিম্মি করে রাখে। পরে প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে ট্রাকে করে পালিয়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ঘটনায় মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানা-য় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটঘরিয়া এবং পাবনা সদর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন মাহতাব মৃধা (৩২), লিটন প্রামাণিক (৪৬), সেলিম হোসেন (৩২), সাদ্দাম হোসেন (৩৫), আব্দুল খালেক (৩৪) ও সাগর শেখ (২২)।

উদ্ধারকৃত মালামাল ও সরঞ্জামের মধ্যে রয়েছে ৩০০ কেজি তামার তার, ডাকাতির মালামাল বিক্রির নগদ ৫০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ, একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান এবং পাঁচটি মোবাইল ফোন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here